document.write(' রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এ কে এম শফিউল ইসলামের হত্যাকান্ডের তদন্ত কাজের ধীরগতিতে আবারো আন্দোলন শুরু করেছেন শিক্ষকরা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছে শিক্ষক সমিতি। শিক্ষকদের কর্মবিরতি চলাকালে কোনো বিভাগে ক্লাস হয়নি। তবে বিভিন্ন বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের পর বৈঠক করে নতুন কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানায় শিক্ষক সমিতি। গত ১৫ নভেম্বর ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন অধ্যাপক শফিউল ইসলাম ')